মালেক আফসারির বিরুদ্ধে জিডি করলেন অরুণা বিশ্বাস

চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারির বিরুদ্ধে জিডি করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। নির্মাতার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনেছেন এক সময়ের জনপ্রিয় এই নায়িকা।

তেঁজগাও শিল্পাঞ্চল থানায় জিডি করা হয়েছে বলে জানা গেছে। জিডি নম্বর ৩৭৮।

জিডিতে বলা হয়েছে, একটি ভিডিও ক্লিপে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগক আক্রমণ করেছেন মালেক আফসারী। ভিডিওতে মালেক আফসারী কুইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে। এ বিষয়ে অরুণা বিশ্বাস আপত্তি জানালে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেন মালেক আফসারী। এখন আর সেটি দেখা যাচ্ছে না। তারপরও অরুণা বিশ্বাস মনে করছেন, এই ভিডিও করার পেছনে মালেক আফসারীর দূরভিসন্ধিমূলক চিন্তা রয়েছে। আর এ কারণেই তিনি জিডি করেছেন বলে জানিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.