“অমর একুশ স্মরণে প্যারিসে ‘কবিতায় আড্ডা’র আয়োজনে আবৃত্তি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

মহান ভাষা আন্দোলনের সকল ভাষা সৈনিক ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১৪ ফাল্গুন ১৪২৮, ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার সন্ধ্যায় “নব প্রাণে নব আশা, আমার ই বাংলা ভাষা” শিরোনামে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল “কবিতায় আড্ডা”র নিয়মিত আয়োজন । অনুষ্ঠানে ইউক্রেন, সিরিয়ার দামাস্কাসে ইজরায়েলি, ইয়েমেনে সৌদির, সোমালিয়ায় মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে সব সংঘাত, সকল যুদ্ধ বন্ধ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় এবং সংঘাতে আহত, নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

 

সোয়েব মোজাম্মেলের সঞ্চালনায় এবং সংগঠক রাকিবুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাংস্কৃতিক অনুরাগী হাসনাত জাহান, আবৃত্তি শিল্পী মুনির কাদের, রবীন্দ্র সঙ্গীত শিল্পী মৌসুমী চক্রবর্তী, সঙ্গীত শিল্পী হোমায়রা শারমিন কাকলি, আবৃত্তি কর্মী লিমা খান, জুয়েল দাস রায় লেনিন, ইয়াসমীন আক্তার মিলি, নৃত্য শিল্পী শরিফুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক শুভাশিস রায় শুভ ও হাবিব খান প্রমুখ । আড্ডায় কবিতা আবৃত্তির পাশাপাশি সংগীত পরিবেশনা, ‘কবর’ নাটকের অংশবিশেষও পাঠ করেন অংশগ্রহণকারীরা। এছাড়া কবিতার আড্ডায় সর্বস্তরে সঠিক ভাবে বাংলা ভাষার চর্চা, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় বিভিন্ন মাধ্যমে তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

রাকিবুল ইসলাম/ প্যারিস থেকে ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.