চট্টগ্রাম টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে শুরু হলো বাংলাদেশের বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাত্রা।

আজ শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

দুই দল পরস্পরের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। রাওয়ালপিন্ডির সেই টেস্টে মুমিনুল বাহিনী হেরেছিল ইনিংস ও ৪৪ রানে। এরপর আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাবর আজমদের বিপক্ষে একদম নতুন খোলশে সাদা পোশাকে লাল বলের লড়াইয়ে নামছে মুমিনুল হকের বাংলাদেশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.