বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বার্লিনে মানববন্ধন

বার্লিনে বসবাসরত প্রবাসী বাংগালীদের উদ্যোগে এক মানববন্ধন আয়োজিত হয়েছে। বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার চেতনা পরিপন্থী রাজনৈতিক সামাজিক পরিবেশ আজ বাংলাদেশে বিরাজমান, তাতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া হিন্দু ধর্মাবলম্বীদের উপর, বিভিন্ন পূজা মন্ডপে হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি এ সাম্প্রদায়িকরনের পেছনে স্বাধীনতা পরবর্তী সরকারগুলোর ভূমিকার সমালোচনা করেন। বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থায় প্রচন্ড সাম্প্রদায়িকরন, সাংস্কৃতিক অঙ্গনে শূন্যতা, ধর্মের রাজনীতিকরনকে এ প্রেক্ষাপটের জন্য দায়ী করে বক্তারা অবিলম্বে সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার ও সমমর্যাদার সমাজ বির্নিমানে সকল প্রগতিশীল ও মুক্ত চিন্তার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি বর্তমান সময়ে ঘটে যাওয়া হামলার পেছনে যুক্ত দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার আহবান জানান। মানববন্ধন সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম রাসেল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বার্লিন সফররত বাসদ বরিশাল সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। এছাড়া প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন জাহিদ কবির হিমন, আশিক ইশতিয়াক, সোহান, অপূর্ব বিশ্বাস ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.