বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, আগামীর তরুণ/ যুবা, ছাত্র রাজনীতি, গণতন্ত্র ও শিক্ষা ব্যবস্থা আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম-আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ১৩-০৯-২১ তারিখ সোমবার ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা, বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। চতুষ্কোণ সংলাপটির সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

