শনাক্ত কিছুটা কম থাকলেও একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছে ১ হাজার ৫৬৮ জন। এই সময়ে দেশটিতে শনাক্ত হয়েছে ২২ হাজার মানুষ। সেখানে করোনায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৪ লাখ ৬২ হাজার ৬০০ মানুষ আর প্রাণ হারিয়েছে ৯৭ হাজার ২৯১ জন।
ভারতেও আবার সংক্রমণ কিছুটা বাড়তির দিকে। একদিনে সেখানে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে ৪২০ জন।
এরই মধ্যে বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এর কারণ হিসেবে করোনার ডেলটা ধরনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
একই সময়ে বিশ্বে করোনায় মোট মারা গেছে ৪২ লাখ ৪৮ হাজার ১০৩ জন।

