স্পেনের সঙ্গে ড্র করে বিদায় নিল আর্জেন্টিনা

কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গ্রুপ পর্বের এই ম্যাচ জিততে হতো আর্জেন্টিনাকে। কিন্তু তা পারেনি তারা। অলিম্পিক গেমস ফুটবলে আজ স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে গেমস থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের ৬৬ মিনিটে স্পেনকে এগিয়ে দেন মিকেল মেরিনো। ৮৭ মিনিটে টমাস বেলমন্তের গোলে সমতায় ফিরে আর্জেন্টিনা। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা না পাওয়ায় আসর থেকে বিদায় নেয় তারা।

৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হয়ে শেষ আটে উঠে স্পেন। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা হয়েছে মিশর। আজ অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।

অলিম্পিকে বর্তমান স্বর্ণজয়ী দল ব্রাজিল। এবারও তাদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ম্যাচেই তারা জার্মানিকে হারিয়েছে ৪-২ গোলে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তরুণ ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। তবে দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের সঙ্গে ড্র করে সেলেসাওরা। আজ সৌদি আরবকে হারিয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।

২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিকের স্বর্ণজয়ী আর্জেন্টিনার শুরুটা হতাশার হলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। মিশরকে ১-০ গোলে হারানো আর্জেন্টিনা ‘সি’ গ্রুপে তিন নম্বরে রয়েছে। কোয়ার্টার ফাইনালে যেতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.