এবার ফ্রাঙ্কফুর্টে ঈদের নামাজ হবে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশী গ্রোসারী শপ 7 DAYS পেছনের চত্বরে, এই উদ্যোগের সাথে যুক্ত কয়েকজন আয়োজনকারী শুদ্ধস্বর ডটকমকে জানিয়েছেন , সম্পূর্ণ উম্মুক্ত স্থানে স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে , ফ্রাঙ্কফুর্ট প্রবাসী বাংলাদেশীরাই এই ঈদুল আজহার নামাজ আয়োজন করেছেন , তারা সবাইকে ২০ শে জুলাই মঙ্গলবার সকাল সাড়ে সাতটার মধ্যে Moselstraße 1, 60329 Frankfurt am Main 7 DAYS চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ।

