অলিম্পিকে দুই গালে কোচের চড় নিয়ে মুখ খুললেন সেই জার্মান জুডোকা

টোকিও অলিম্পিকের এবারের আসরের ভিন্ন একটি ঘটনায় চ্যাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেখা গেছে, খেলা শুরুর আগে জার্মান জুডোকা মার্টিনা ট্রাইডোসকে দু’হাতে ধরে তার কোচ সজোরে ঝাঁকিয়ে দুই গালে চড় বসিয়ে দিলেন। যা দেখে হতবাক হয়েছেন অনেকেই। এ ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে কোচ ক্লাউদিউ পুসার এমন কাণ্ড নিয়ে মার্টিনা বললেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘তার নিজের নৈপুণ্য জাগিয়ে তুলতে এটার দরকার ছিল। তার ইচ্ছাতেই ঘটেছে এমনটি।’ এক বার্তায় মার্টিনা জানান, তিনি নিজেই নাকি কোচকে বলেছিলেন তাকে এভাবে চড় দিতে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার অলিম্পক জুডোর ৬৩ কেজি শ্রেণির শেষ ৩২ রাউন্ডে হাঙ্গেরির সোফি ওজবাসের মুখোমুখি হন মার্টিনা ট্রাইডোস। মার্টিনা যখন ম্যাটের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন তার কোচ ক্লাউদিউ পুসা তাকে থামিয়ে দু’হাতে কলার চেপে সজোরে ঝাঁকুনি দেন। এরপরই তার দুই গালে চড় বসিয়ে দেন কোচ।
তবে লড়াইয়ে হাঙ্গেরিয়ান তারকা ওজবাসের কাছে হেরে যান ৩২ বছর বয়সী এ জার্মান জুডোকা। ২০১৯ বিশ্বের চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী তারকার বিদায়ে কোচের চড়ের ঘটনা তোলপাড় তোলে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.