পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫১

পাকিস্তানে যাত্রীবাহী দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জন হয়েছে। এ দুর্ঘটনায় আরও শতাধিক মানুষ আহত রয়েছে।

দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার ভোরে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার ধারকি শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

ঘোটকি জেলার এসএসপি উমর তোফায়েল বলেন, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। গত রাতে আরও ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে আগের ৪০ জনের সঙ্গে পরের ১১ জন যোগ হয়ে মৃতের সংখ্যা ৫১ জনে দাঁড়িয়েছে।

জানা গেছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। মিল্লাত এক্সপ্রেস ট্রেনের ধ্বংসাবশেষের ভেতরে এখনো ১৫ থেকে ২০ জন আটকে আছেন। সে ক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.