পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা: নাসির উদ্দিনসহ গ্রেফতার ৫

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ব্যবসায়ী নাসির উদ্দিনসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে বাসা থেকে নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) হারুনুর রশিদ জানান, গ্রেফতারদের মধ্যে দু’জন হলেন অমি (৪১) ও লিপি। রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ডিজে পার্টির নামে মাদকসেবন হতো বলে তথ্য মিলেছে। ঘটনাস্থল থেকে মদ, বিয়ার, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার সকালে সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টা ঘটনায় নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.