পর্ব ২৮ (একশত একচল্লিশ)
দ্বিচারী নর বা নারী কখনই ভালবাসাকে লালন ও পালন করতে পারে না। ভালবাসার নিজস্ব একটা ওজন, ভর, তাল, লয়, ছন্দ ও এককত্ব রয়েছে যা শুধু মাত্র আদর্শবাদ ও ন্যায় পরায়নতার মাঝেই বিকশিত হয়।
(একশত বেয়াল্লিশ)
ইতিবাচক অনুসন্ধানী মন ভালবাসাকে বিকশিত ও প্রসারিত করে অথচ সন্দেহপ্রবন মন ভালবাসাকে হেয় ও ধ্বংস করে।
(একশত তেতাল্লিশ)
অসম ভালবাসা ত্যাগের মহিমায় উচ্চ মার্গের বলে বিবেচিত হলেও জীবনের বাস্তবতায় তা ভারসাম্যহীনতারই জন্ম দেয়।
(চৌচল্লিশ)
ভালবাসা বোধশক্তির সাথে সম্পৃক্ত বলেই তা বয়স নির্ভরশীল তবে ভাললাগা কোন বিশেষ বয়স সীমায় সীমাবদ্ধ নয়।
( পয়তাল্লিশ)
ভালবাসার শক্তি এতো প্রবল ও বেগবান যে তা নিজেই নতুন নতুন শব্দ ও কথার জন্ম দেয়।
চলবে–

সিনহা এম এ সাঈদ
লেখক, গবেষক ও পাবলিক স্পীকার

