জীবনবোধ থেকেঃ পর্ব ৪৬

( দুইশত ছএিশ)

বড় মাছ ছোট মাছকে খায় এটা যেমন সত্য তেমনি নজরে পড়ে বড় মাছ সব ধরনের ছোট মাছ খায়না।

( দুইশত সাতএিশ)

শিয়ালকে বলা হয় বুদ্ধিমান প্রানী আর বুদ্ধির বলেই বনে তার খ্যাতি শিয়াল পন্ডিত নামে। বিষয়টা কতটুকু গবেষণালব্ধ?

( দুইশত আটএিশ)

প্রানী জগতের প্রেম- ভালবাসা, স্নেহ- মায়া- মমতা এবং ঝগড়া- বিবাদ ও শত্রুতা ভিন্ন ধারায় মনুষ্য জগতের মতোই বিদ্যমান।

( দুইশত উনচল্লিশ)

প্রানী জগতের ভাষা মনুষ্য জগতের ন্যায়ই বিচিত্রতর ও বহুমুখী। মানুষ  প্রানী জগতের ভাষা  জানা ও বুঝার চেষ্টা করছে গবেষণা ও ব্যবহারিক পদ্ধতিতে । স্বাভাবিক প্রশ্ন  হলোঃ

” প্রানী জগতের বাসিন্দারাও কি মানুষের ভাষা আন্দাজ বা বুঝতে পারে ?” মানুষের জানার ও বুঝার এখনো অনেক কিছু রয়েছে একেবারে আশে- পাশের থেকেই।

( দুইশত চল্লিশ)

বাঘ ক্ষুধা লাগলে নিজ জীবন্ত বাচ্চাকেও ভক্ষনে কুন্ঠাবোধ করে না। হিংস্র মানুষও নিজের স্বার্থে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে না।

চলবে–

 

সিনহা এম এ সাঈদ 

লেখক, গবেষক ও পাবলিক স্পীকার 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.