Shibganj (Rain after 6 months) Pic 03.05.2021

সারাদেশে বজ্রসহ মাঝারী ধরনের বৃষ্টির সম্ভাবনা

দেশের সকল বিভাগে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

শনিবার সকালে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী দুই দিনে সারাদেশে সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ফেনীতে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে ভোলায় ৫৫ মিলিমিটার, টেকনাফে ৩৬ মিলিমিটার, ডিমলায় ১৯ মিলিমিটার।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় শনিবার সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.