জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে তিনি ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেখানে। পরে তাদের সম্মানে সালাম করেন ও সেনাবাহিনীর চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে বেলা ১১টা ১০ মিনিটে নতুন সেনাপ্রধান সাভার
থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে পুষ্পস্তবক অর্পনের জন্য রওয়ানা দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.