জীবনবোধ থেকেঃ পর্ব ২৯

(একশত ছেচল্লিশ)

সংবাদপত্র ও গনমাধ্যমের স্বাধীনতা আার সাংবাদিকের স্বাধীনতা সমার্থক নয় যদিও রয়েছে এদের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক।

(একশত  সাতচল্লিশ)

সংবাদপত্র ও গনমাধ্যমের স্বাধীনডা আার মালিকের স্বাধীনতা এক বিষয় নয় যদিও এদের মধ্যে রয়েছে অবিচ্ছেদ্য সম্পর্ক।

(একশত আটচল্লিশ)

সংবাদপত্র, গনমাধ্যম, সাংবাদিক ও মালিকের স্বাধীনতা দেশের চলমান গনতান্ত্রিকপরিবেশ ও পরিস্থিতির সাথে যুক্ত।

( একশত উনপঞ্চাশ)

সাংবাদিকের স্বাধীনতা থাকলেই চলবে না। এটার কার্যকারিতা ও সফলতা  নির্ভর করে সাংবাদিকে নিজের বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা, দক্ষতার ও কৌশলের উপর।

( একশত পঞ্চাশ)

সংবাদপত্র ও গনমাধ্যম যদি হয় মালিকের নিছক ব্যবসার হাতিয়ার সংবাদপত্র ও সাংবাদিকের স্বাধীনতা তখন অর্থহীন হয়ে যায়।

চলবে–

 

সিনহা এম এ সাঈদ 

লেখক, গবেষক ও পাবলিক স্পীকার 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.