(একশত চত্রিশ)
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না এটা যেমন স্মরণীয় তেমনি বাস্তবতা হলো সব কাজই ভাবিয়া যায় না করা।
( একশত সাতত্রিশ)
ঝুঁকি ছাড়া বড় কিছু অর্জন করা যায় না তবে তা ইতিবাচক বাস্তবতার প্রলেপে যুক্তিনির্ভর হওয়াও বাঞ্ছনীয়।
( একশত আটত্রিশ)
সব বিষয় নাক গালানোর অর্থই হলো
নিজেকে স্বপ্রনোদিত হয়ে হালকা ও অগ্রহনযোগ্য করে তোলা।
( একশত উনচল্লিশ)
যে বলয়ে গ্রহযোগ্যতা ও সম্মানিত হওয়ার সুযোগ বেশী সে বলয়ে অবস্হান করাই উত্তম।
(একশত চল্লিশ)
জেনে না জানার ভান করা ষতটা না
অনৈতিক তার চেয়ে বেশী অনৈতিক
না জেনে জানার ভান করা।
চলবে–

সিনহা এম এ সাঈদ
লেখক, গবেষক ও পাবলিক স্পীকার

