ভারত থেকে যাত্রায় ৪ মে থেকে বিধিনিষেধ জারি বাইডেন প্রশাসনের 

 ভারতে সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে চিন্তার ভাঁজ পড়েছে। এই পরিস্থিতিতে ভারত থেকে যাত্রায় বিধিনিষেধ জারি করে ফেলল জো বাইডেন প্রশাসন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, আগামী ৪ মে থেকে এই নিষেধাজ্ঞা জারি হবে। এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, ‘‌সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (‌সিডিসি)‌–র পরামর্শ মেনে জো বাইডেন প্রশাসন ভারত থেকে যাত্রায় নিষেধাজ্ঞা আনতে চলেছে। ভারতে করোনা সংক্রমণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। একাধিক নয়া বিদেশি স্ট্রেনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।’‌
অবশ্য এই নিষেধাজ্ঞা আমেরিকার নাগরিকদের উপর বলবৎ থাকছে না। শুধু আমেরিকার নাগরিক নন, সেখানকার স্থায়ী বাসিন্দা এবং তাঁদের পরিজনরাও এই বিধিনিষেধের বাইরেই থাকবেন। তবে সাধারণ ভারতীয় নাগরিকরা ৪ মে থেকে আমেরিকা যেতে পারবেন না। অবশ্য বিশেষ প্রয়োজনে সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদদের আমেরিকা যাত্রার অনুমতি দেওয়ার কথা শর্তসাপেক্ষে ভাবা হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইতিমধ্যেই একাধিক দেশ ভারত থেকে যাত্রায় একাধিক বিধিনিষেধ জারি করেছে।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.