হেফাজত নেতা আতাউল্লাহ ও ইহতেশামুল আবারো রিমান্ডে

হেফাজতের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনীর ছয় দিন ও ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক মাওলানা ইহতেশামুল হক সাখীর আবার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার আতাউল্লাহ আমীনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর ২০১৩ সালের হেফাজতের ঘটনায় মতিঝিল ও পল্টন থানার মামলায় গ্রেফতার দেখানো এবং তার বিরুদ্ধে ১৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এর মধ্যে মতিঝিল থানার মামলায় ১০ দিন ও পল্টন থানার মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক প্রত্যেক মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে পল্টন থানার মামলায় ইহতেশামুলকে সাত দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররম মসজিদের ঘটনায় পল্টন থানার করা মামলায় তাকে গ্রেফতার দেখানো এবং তার বিরুদ্ধে আরো সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন শুনানি শেষে তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.