লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বৃদ্ধি রোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এর আগে শুক্রবার প্রতিমন্ত্রী ফরহাদ জানিয়েছিলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে চলমান ‘সর্বাত্মক’ লকডাউন শেষ হচ্ছে ২৮ এপ্রিল মধ্যরাতে। আর বাড়ানো হবে না লকডাউনের সময়সীমা। তবে চলাচলে আগের মতো মানতে হবে স্বাস্থ্যবিধি।

তিনি বলেছিলেন, ‘২৮ এপ্রিল থেকে সবকিছুই শিথিল হতে শুরু করবে। তবে একটা শর্ত থাকবে; শারীরিক দূরত্ব মেনে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা এখনও কিন্তু এর (করোনাভাইরাস সংক্রমণ) মধ্যে আছি।’

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৫ এপ্রিল থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করে সরকার। পরে বিভিন্ন সময়ে বাড়ানো হয় লকডাউনের সময়সীমা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.