বিএনপি নেত্রী নিপুণ রায় আরও চারদিনের রিমান্ডে

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button

নাশকতার এক মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীর চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম আসামির রিমান্ডের এ আদেশ দেন।

এদিন যাত্রাবাড়ী থানার নাশকতার এক মামলায় নিপুণ রায়কে আদালতে হাজির করে গ্রেফতার দেখানো ও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। অপরদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নাকচ করে গ্রেফতার দেখানোসহ রিমান্ডের ওই আদেশ দেন।  এদিকে ঢাকা জেলা বিএনপি নিপুণ রায়ের নিঃশর্ত মুক্তি দাবী করেছে , কেরানীগঞ্জ থানার বিএনপির নেতারাও এক বিবৃতিতে নিপুণের মুক্তি দাবী করেছেন ।

শুদ্ধস্বর/ বিটি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.