বড় ছেলের পাশে সমাহিত হবেন এটিএম শামসুজ্জামান

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে রাজধানীর জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে।

তার ছোট ভাই সালেহ জামান জানান, শনিবার জোহরের পর জানাজা শেষে এটিএম শামসুজ্জামানকে জুরাইন কবরস্থানে তার বড় ছেলে কামরুজ্জামান কবিরের পাশে সমাহিত করা হবে।

উল্লেখ্য ২০১২ সালের ১৩ মার্চ এটিএম শামসুজ্জামানের পুরানো ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্র নাথ ঘোষ লেনের বাসায় ছোট ছেলে এটিএম খলিকুজ্জামান কুশলের হাতে খুন হন বড় ছেলে কামরুজ্জামান কবির।

ওই ঘটনায় এটিএম শামসুজ্জামান ছোট ছেলের বিরুদ্ধে সূত্রাপুর থানায় হত্যা মামলা করেন। ২০১৪ সালে এ মামলায় কুশলের যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান।

এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত বুধবারও তাকে হাসপাতালে যেতে হয়েছিল। শুক্রবার বিকালে সেখান থেকে বাসায় ফিরেছিলেন তিনি। শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

অভিনয়ের জন্য আজীবন সম্মাননার পাশাপাশি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এটিএম শামসুজ্জামান ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.