ইশরাকের গাড়িবহরে পুলিশি বাধা

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button

ঢাকা থেকে গাড়িবহর নিয়ে বরিশাল যাওয়ার পথে ফেরিঘাটে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা প্রকৌশরী ইশরাক হোসেন। বৃহস্পতিবার ভোরে বরিশালের উদ্দেশে রওনা হওয়ার পর সোয়া ১০টির দিকে গাড়িবহর মাওয়া ফেরিঘাট পৌঁছালে পুলিশ বাধা দেয় বলে যুগান্তরকে জানান ইশরাক হোসেন।

গাড়িবহরে থাকা ইশরাকের সহকারী সুজন মাহমুদ জানান, মাওয়া ফেরিঘাটে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা ইশরাক হোসেনের গাড়িবহর পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়।  এমনকি গাড়ির চালকদের ভয়ভীতি দেখিয়ে গাড়ি রেখে চলে যেতে বাধ্য করা হয়। পরে ট্রলারযোগে বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার উদ্দেশে রওয়ানা দেন ইশরাকসহ নেতাকর্মীরা। কিন্তু মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ি ঘাটে ইশরাক হোসেন ও তার সঙ্গীরা পৌঁছালে ঘাট এলাকার সব যানবাহন বন্ধ করে দেওয়া হয়।  পরে স্থানীয় এক নেতার গাড়ি নিয়ে সমাবেশের উদ্দেশে রওনা দেন ইশরাক।

এদিকে সমাবেশ উপলক্ষে বুধবার রাতে লঞ্চে করে ঢাকা থেকে বরিশালে পৌঁছেছেন কয়েক হাজার নেতাকর্মী।

বরিশাল নগরীর জিলা স্কুল মাঠে আজ দুপুরে সমাবেশ শুরু হবে। নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে পূর্বঘোষিত ছয় সিটিতে সমাবেশের প্রথম কর্মসূচি হচ্ছে বরিশালে। সমাবেশে দেশের ছয় সিটি করপোরেশনে বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ।

দলের যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বুধবার সন্ধ্যায় জানান, সন্ধ্যা ৭টার দিকে আমাদের সমাবেশ করার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশ। নগরের জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে তারা। যদিও এ অনুমতির সঙ্গে বেশ কিছু শর্তজুড়ে দেওয়া হয়েছে।
 

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button
আরও খবর
বিশাল গাড়িবহর নিয়ে বরিশালে সমাবেশের উদ্দেশে ইশরাক
বিশাল গাড়িবহর নিয়ে বরিশালে সমাবেশের উদ্দেশে ইশরাক
বিএনপি
শেষ মুহূর্তে বরিশালে বিএনপির সমাবেশের অনুমতি
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসনাত
আ’লীগ নেতা আবুল হাসনাত আর নেই
ঢাবি সাদা দলের মানববন্ধন
জিয়ার রাষ্ট্রীয় খেতাব বাতিলের এখতিয়ার নেই জামুকার
অপপ্রচারে বিএনপি নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের
অপপ্রচারে বিএনপি নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের
প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ, মোড়ে মোড়ে পুলিশের অবস্থান 
প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ, মোড়ে মোড়ে পুলিশের অবস্থান 
Sponsored Content

Stay Safe, Stay Home
সাবেক ৫ অধিনায়কের সঙ্গে যে কথা হলো পাপনের
সাবেক ৫ অধিনায়কের সঙ্গে যে কথা হলো পাপনের
হাজী সেলিমপুত্র ইরফানকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি
হাজী সেলিমপুত্র ইরফানকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি
আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, শতাধিক ককটেল বিস্ফোরণ
আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০, শতাধিক ককটেল বিস্ফোরণ
রাত ও দিনের তাপমাত্রা বাড়বে
রাত ও দিনের তাপমাত্রা বাড়বে
হঠাৎ চড়া মূল্যে আইপিএলের নিলামে মুশফিক
হঠাৎ চড়ামূল্যে আইপিএল নিলামে মুশফিক
বিশ্বের ১০ দেশ করোনার টিকা ৭৫ শতাংশ দখল করেছে: জাতিসংঘ
করোনার টিকার ৭৫ শতাংশই দখলে রেখেছে ১০ দেশ: জাতিসংঘ
শ্রীমঙ্গলের মানবপাচার মামলায় নারী গ্রেফতার
শ্রীমঙ্গলের মানবপাচার মামলায় নারী গ্রেফতার
নড়াইলে গৃহবধূ হত্যায় স্বামীর ফাঁসি
নড়াইলে গৃহবধূ হত্যায় স্বামীর ফাঁসি
প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ, মোড়ে মোড়ে পুলিশের অবস্থান 
প্রেসক্লাবে বিএনপির বিক্ষোভ, মোড়ে মোড়ে পুলিশের অবস্থান
সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ আজ 
সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ আজ
বিএনপি
সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ বুধবার
রিজভী
সিইসি নুরুল হুদার ‘অপকর্মের’ বিচার হবেই: রিজভী
রিজভী
রিজভী সোহেল ও নিপুনসহ ৩২ নেতার বিরুদ্ধে মামলা পুলিশের

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.