২৩ শে জানুয়ারিী ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান ফরোয়ার্ড ব্লকের উদ্যোগে নেতাজীর জন্মদিন উপলক্ষে ঢাকার করোনেশন পার্কে অনুষ্ঠিত এক মহতী জনসভায় নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় । পূর্ব পাকিস্তানের স্বাস্থ্য সচিব জনাব হাবিবুল্লাহ এই সভায় সভাপতিত্ব করেন । বক্তৃতাদান কালে তিনি বলেন স্বাধীন পাকিস্তানের পক্ষ থেকে তিনি মহান জননায়ক নেতাজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করিতেছেন । এই উপলক্ষে তিনি বিদেশী সাম্রাজ্যবাদের কবল হইতে দেশকে মুক্ত করার জন্য যারা আত্মহুতি দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । তিনি বলেন সুভাষচন্দ্র বসু আজন্ম বিপ্লবী এবং হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক ছিলেন । তাঁহারই প্রেরনায় তাহাঁরা হলওয়েল মনুমেন্ট অপসারণ করতে সক্ষম হয়েছিলেন । কোথাও কোন অন্যায়, অবিচার দেখিলে তৎক্ষণাৎ তিনি তাহার প্রতিবাদ করিতেন এবং সর্বশক্তি করে তিনি তা সংশোধন করতে চেষ্টা করতেন । সুভাষচন্দ্রের আদর্শ ও কার্যবলী কেবলমাত্র ধ্বংসাত্মকই ছিল না, তাহাঁর গঠন ক্ষমতাও ছিল । আজাদ হিন্দ ফৌজই তাহার গঠন শক্তির শ্রেষ্ঠ নিদর্শন । তিনি সকলকে সুভাষচন্দ্রের জনসেবা ও স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত হইতে বলেন ।
এই সভায় আরও বক্তৃতা করেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার সন্তোষকুমার বসু , তিনি বক্তৃতা প্রসঙ্গে বলেন, যতদিন জগতে স্বাধীনতার উপাসক থাকিবে এবং স্বাধীনতার আদর্শ মানুষকে অনুপ্রাণিত করিবে ততদিন সুভাষচন্দ্র এবং তাহার আদর্শেরও সম্মান হইবে । তাহাঁর আদর্শ ক্ষণস্থায়ী নয় ইহা ভবিষ্যতেও সকলকে অনুপ্রেরণা দিবে । সুভাষচন্দ্র কেবলমাত্র বিদেশী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্যই জনসাধারনকে পরিচালনা করেন নাই ,তিনি সর্বপ্রকার অত্যচার, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করিয়া প্রকৃত স্বাধীনতা আনায়ন করার জন্যও সকলকে পরিচালনা করিয়াছেন ।
এই সভায় ক্ষিতিন্দ্র ভট্টচায্য,আব্দুল ওয়াদুদ ,নিহাররঞ্জন গুহ, পুলিন দে, গণেশ চন্দ্র ভট্টচায্য, প্রবীর মজুমদার , প্রাণেশ সমাদ্দার নেতাজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তৃতা করেন । এই উপলক্ষে প্রভাতফেরী বাহির হয় এবং সন্ধ্যায় জগন্নাথ কলেজ ও অন্যান্য স্থানেও আলোকসজ্জা করা হয় । সেই সময় ঢাকা প্রকাশ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ হতো সেই পত্রিকায় এই খবর ৩০ শে জানুয়ারি প্রকাশিত হয়েছিলো । নেতাজী সুভাষচন্দ্রের মৃত্যুর রহস্য আজও রহস্যই রয়ে গেছে । ক্ষণজন্মা পুরুষ সুভাষচন্দ্র ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রতীক , তার রাজনৈতিক মেধা স্বীয় সিধান্তে অটল এবং রাজনৈতিক দূরদর্শিতা এবং প্রজ্ঞা সম্পন্ন গুণসম্পন্ন ব্যক্তিত্ব । আজ তার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা এবং বিপ্লবী সালাম । তথ্যসুত্র, বাংলাদেশের দলিলে ও সংবাদপত্রে নেতাজী সুভাষ , ডঃ রতন লাল চক্রবর্তী ।
লেখক , শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক ।

