খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, নতুন একটি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিলেন দুই আরোহী। মোটরসাইকেলটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সিকদার পেট্রোল পাম্পের পশ্চিমে সাতক্ষীরা লাইন কাউন্টারের সামনে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু ‘জন মারা যান।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.