দেশে করোনাভাইরাসে আরোও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৪৭৮ জনে। এবং নতুন রোগী শনাক্ত হয়েছে আরোও ৯৩২ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ১০ হাজার ৮০ জন।
সোমবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি ও বেসরকারি ১৬৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬১৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৩৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ০২ শতাংশ।
মৃতদের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ৪ জন।

