রাজধানী জুড়ে বিএনপি জামাত জোটের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস রুখে দিতে মিরপুর ১০ নং গোলচত্বরে প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশঃ গত ১২ নভেম্বর ঢাকা ১৮ আসনের উপ নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয়ের পর রাজধানী জুড়ে ৭১ এর প্রেতাত্মা বিএনপি জামাত জোটের নেতৃত্বে শুরু হয় নৈরাজ্য ও আগুন সন্ত্রাস। পুড়িয়ে দেয় ১০ টির বেশি বাস। এছাড়া নির্বাচন এর দিন একটি কেন্দ্রে বোমা ও ককটেল হামলা করে বিএনপির সন্ত্রাসীরা।

এর প্রতিবাদে রাজধানী জুড়ে শুরু হওয়া প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর ১০ নং গোলচত্বরে ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর সাবেক দপ্তর সম্পাদক মিরপুর -কাফরুলের মাটি ও মানুষের নেতা এম সাইফুল্লাহ সাইফুলের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর,মিরপুর -কাফরুলের আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এর সর্বস্তরের নেতাকর্মী ও জন সাধারণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

