নিউইর্য়কে জাতিসংঘের সামনে সংখ্যালঘুদের প্রতিবাদ সমাবেশ

গত ১৩  নভেম্বর শুক্রবার নিউইর্য়কে জাতিসংঘের সামনে প্রবাসী বাংলাদেশী সংখ্যালঘুদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

গত ৭ই নভেম্বর বাংলাদেশের কুমিল্লা শহরের মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের ৭ টি পরিবারের উপর সুপরিকল্পিত ভাবে অমানবিক সাম্প্রদায়িক হামলা,বাড়িঘরে অগ্নিসংযোগ,ভাংচুর,মৃত্যুহুমকি সহ সারা বাংলাদেশে নিয়মিত বিরতিতে সংখ্যালঘুদের উপর নানাবিধ পাশবিক নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে হিন্দু  কোয়ালিশন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কতৃক আয়োজিত বিশ্ববাসীর জনানোর জন্য এই সমাবেশ করা হয।

সমাবেশ থেকে জাতিসংঘ ও বাংলাদেশের  প্রধানমন্ত্রী নিকট সংখ্যাঘুদের নাগরিক নিরাপত্তা, অধিকার সুনিশ্চিত ও সুরক্ষা প্রদানের আবেদন করে  স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃত্ব শ্রী রণবীর বড়ুয়া এবং পরিচালনা করেন শ্রী গোবিন্দ জি বানিয়া. সমাবেশে প্রবাসের অনেক সংঘটনের উপস্থিতি ও সমর্থনের মাধ্যমে সতস্ফুর্ত প্রতিবাদ মুখর ধিক্কার  ও এহেন জঘন্য কর্মের নিন্দা এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দাবি করে বক্তব্য রাখেন  সংখ্যালঘুদের পক্ষে একনিষ্ঠ এক্টিভিস্ট ও সরব বক্তা বিশিষ্ট কলামিস্ট শ্রী সীতাংশু গুহ, হিন্দু কোয়ালিশনের শ্রী দীনেশ মজুমদার, প্রকাশ গুপ্ত,গোবিন্দ বানিয়া, বিভাস মল্লিক  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রী বিষু গোপ, রণবীর বড়ুয়া  মহামায়া মন্দিরের পক্ষে শ্রী রঞ্জিত সাহা,প্রণব চক্রবর্তী, গৌতম সরকার, জুম্ম কাউন্সিলের পক্ষে মং এপরং,হীরা চাকমা, নিরুপম চাকমা, বাংলাদেশ পূজা সমিতির অমিত ঘোষ, রঞ্জিত পুরকায়স্থ,শোভন রায়  এবং ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে সজল কুমার শিব ।

উল্লেখ্য, একই দিনে একই উদ্দেশ্য গ্লোবাল বাঙ্গলী হিন্দু ফাউন্ডেশন কতৃক আয়োজিত কানাডা,নিউ দিল্লি, কলকাতা, ইউরোপ ও ক্যালিফোর্নিয়ায় একযোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিলেন  ভজন সরকার, শিতাংশু গুহা, রণবীর বড়ুয়া, দীনেশ মজুমদার, দীপক দাস, প্রকাশ গুপ্ত,নিতাই বাগচী, অংশু বৈদ্য ও গোবিন্দ বানিয়া।
সূত্র : সন্ধান২৪.কম

শুদ্ধস্বর/ বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.