ধর্ম নিয়ে কটূক্তি: জবির বহিষ্কৃত সেই ছাত্রী গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে নিশ্চিত করেছেন সিআইডির এএসপি (মিডিয়া) জিসানুল হক।

এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে তিনি জানিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.