দেশে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২১৫ জনে।

এছাড়া এই সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২১৩৯ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জন।

আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৪ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.