‘পানিপড়া’ খাইয়ে তরুণীকে ধর্ষণ করল কবিরাজ

বান’ তাড়াতে ‘পানি পড়া’ পান করিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক কবিরাজের বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় মামলা হয়েছে। মামলার তথ্য বিবরণীতে জানা যায়, ওই নারী শ্রীপুরের বাসা ভাড়া নিয়ে অবস্থান করে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। একই বাসায় ভাড়া থাকেন আবুল হাসেম নামে এক কবিরাজ। ওই নারীকে কেউ বান মেরেছেন, তাই নারীর দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব আসছে না-এমন কথা বলে চিকিৎসা করার প্রস্তাব দেন কবিরাজ।

গত ২০ অক্টোবর বেলা ১১টায় বান তাড়াতে কবিরাজ ওই নারীকে এক গ্লাস পানি পান করতে বলেন। পানি খাওয়ার পর ওই নারী কিছুটা অসুস্থতা বোধ করেন। এই সুযোগে কবিরাজ ওই নারীকে ডেকে ঘরের বাইরে নিয়ে আসেন। একপর্যায়ে জোর করে পাশে থাকা অপর একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে ওই নারী তার নিজের কক্ষে চলে গেলে কবিরাজ নারীকে এ বিষয়ে কাউকে কিছু না বলতে হুমকি দেন। এ বিষয়টি তিনি কয়েকদিন ভয়ে গোপন রাখেন। পরে গত শুক্রবার রাতে শ্রীপুর থানায় মামলা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। কবিরাজকে গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.