বিসিবি প্রেসিডেন্টস কাপ ফাইনালে আজ রোববার (২৫ অক্টোবর) মুখোমুখি হতে চলেছে মাহমুদউল্লাহ একাদশের বনাম নাজমুল একাদশ। ইতোমধ্যে ফাইনাল ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ একাদশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে গ্রুপ পর্বে দুই বারের দেখাতে নাজমুল একাদশের কাছে হেরেছিল রিয়াদের দল। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে ৩টি পরিবর্তন এনেছে মাহমুদউল্লাহ একাদশ। বাদ পরেছেন নাঈম শেখ, রাকিবুল হাসান এবং আবু হায়দার রনি। একাদশে ফিরেছেন সুমন খান, আমিনুল ইসলাম এবং মুমিনুল হক।
নাজমুল একাদশেও এসেছে ২টি পরিবর্তন। ফিরেছেন সাইফ হাসান এবং নাঈম হাসান। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন আবু জায়েদ রাহি। বাদ পরেছেন পারভেজ ঈমন এবং রিশাদ হোসেন।
মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, রুবেল হোসেন, এবাদত হোসেন , মাহমুদুল হাসান
নাজমুল একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, নাসুম আহমেদ, নাঈম হাসান

