প্রণব মুখোপাধ্যায় ভাল আছেন।’ আজ সকালেই টুইট করে জানিয়েছিলেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। কিন্তু তার ঘণ্টা তিনেকের মধ্যেই দুঃসংবাদ শোনাল আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল । হাসপাতালের তরফে জানানো হল, প্রণববাবু সংকটমুক্ত নন। হঠাৎ তাঁর অবস্থার অবনতি হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে তাঁর ফুসফুস।
আজ সকালে প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে বলেন, “আপনাদের সকলের প্রার্থনা এবং চিকিৎসকদের চেষ্টায় আমার বাবা এখন স্থিতিশীল। তাঁর সমস্ত গুরুত্বপূর্ণ প্যারামিটার নিয়ন্ত্রণের মধ্যেই আছে। এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। সকলের কাছে আমার অনুরোধ, আপনারা ওঁর সুস্থতার জন্য প্রার্থনা করুন।” অভিজিতের এই টুইটে খানিকটা স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের অনুগামীরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের এল উদ্বেগের খবর। হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে,”প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এবার তাঁর ফুসফুসেও ছড়িয়েছে সংক্রমণ। তিনি এখনও ভেন্টিলেটর সাপোর্টে। এবং বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণে আছেন ।

