পরিস্থিতি অনুকূলে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবাহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি অনুকূলে এলেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে সরকার।

জাতীয় শোক ও জাতীয় দিবস উপলক্ষে রোববার সাউথইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যুক্ত হন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, চলমান পরিস্থিতিতে ভবিষ্যতের পাশাপাশি জীবনও ঝুঁকিপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন, পরিস্থিতি অনুকূলে এলেই সরকার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

একুশ আগস্ট নিয়ে তিনি বলেন, বিএনপি একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় উটপাখির মতো মুখ বালুতে লুকিয়ে রাখলে সত্য কখনও মিথ্যা হবে না। প্রধানমন্ত্রী তার বক্তব্যে যা বলেছেন, তা সত্য ও স্পষ্ট।

তিনি বলেন, সত্য কথা বললেই বিএনপির গাত্রদাহ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অন্ধকারে শত্রুরা সত্য সহ্য করতে পারে না, সত্যের বন্যা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনলাইন প্লাটফরমে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মো. রেজাউল করিম।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.