খুলনার একটি মেডিকেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মতিয়ার রহমান নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে তিনি মারা যান।
মতিয়ার রহমান যশোরের শার্শা উপজেলায় বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।
গেল ২১ আগস্ট তার করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, গেল ১৮ আগস্ট করোনার উপসর্গ নিয়ে মতিয়ার রহমান খুলনার গাজী মেডিকেলে ভর্তি হন। পরে করোনা পরীক্ষায় গেল ২১ আগস্ট তিনি পজিটিভ ধরা পড়েন। এরপর থেকে তিনি ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার রাতে তিনি মারা যান।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, ‘আজ সোমবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তাকে দাফন করা হয়েছে।’

