‘ফ্যাসিলিটি থাকলে বাংলাদেশকেই ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেবে রাশিয়া’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ফ্যাসিলিটি থাকলে বাংলাদেশকেই ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেবে রাশিয়া।

আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সক্ষমতা থাকলে বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করতে পারে রাশিয়া। দেশের কয়েকটি কোম্পানির সেই সক্ষমতা আছে। রাশিয়ার ভ্যাকসিনের ব্যাপারে তাদের কাছে চিঠি পাঠানো হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর চুক্তি হয়েছে। সরকারিভাবেও আনার চেষ্টা করা হচ্ছে।’ চীন ছাড়া এখন পর্যন্ত অন্য কোন দেশ বা প্রতিষ্ঠান বাংলাদেশে ভ্যাকসিনের ট্রায়ালের আবেদন করেনি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.