সীমান্তে পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখ যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর সঙ্গে থাকবেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
জানা গিয়েছে, আগামী শুক্রবার একদিনের সফরে লাদাখ যাবেন প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান। লাদাখে গিয়ে চিন সীমান্তে মোতায়েন সেনা জওয়ান এবং অফিসারদের সঙ্গে কথা বলবেন প্রতিরক্ষামন্ত্রী৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনের সঙ্গে সংঘর্ষের আবহে পরিস্থিতি ও ফৌজের প্রস্তুতিও খতিয়ে দেখবেন রাজনাথ। সেনাপ্রধান নারাভানে অবশ্য এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার লাদাখ যাচ্ছেন৷ প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে রাজনাথের লাদাখ সফরের উদ্দেশ্য চিনকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া। দেশের সীমানা নিয়ে নয়াদিল্লি যে আপোস করবে না তা বেজিংয়ে স্পষ্ট বুঝিয়ে দিতে চাইছে ভারত সরকার । এভাবেই অরুণাচল প্রদেশেও লাগাতার কেন্দ্রীয় মন্ত্রীদের সফর পরোক্ষে চীনকে বার্তা দিতেই আয়োজিত হয়।
শুদ্ধস্বর/আইপি

