বাড়ির বাইরে যাওয়া নিয়ে নতুন নির্দেশনা, প্রজ্ঞাপন জারি

মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এতে মানুষের চলাচলের বিষয়ে বিধি নিষেধ কিছুটা শিথিল করা হয়েছে

আজ বুধবার (১ জুলাই) থেকে আগামী ৩ আগস্ট পর্যন্ত রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে পারবে না কেউ। আগের প্রজ্ঞাপনে রাত ৮টা থেকে ঘরের বাইরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। গতকাল মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ এ প্রজ্ঞাপন জারি করে।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন বা সৎকার ইত্যাদি) বাসস্থানের বাইরে আসা যাবে না। বাসস্থানের বাইরে মাস্ক পরিধান করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত দোকানপাট, শপিংমলগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। যদিও এত দিন বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশনা ছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.