প্রায় দুই সপ্তাহ পর হাসপাতাল থেকে বাসায় এসে গোসল করে মনে একটু শান্তি পেলাম। ভাবছি নিউইয়র্কের যে অবস্থা! আল্লাহ সকালের দোয়ায়, এবং হাসপাতালের সম্মুখ যোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমে এ মহা বিপদ থেকে রক্ষা পেলাম। কিন্তু শারীর খুবই দুর্বল, রুম থেকে বাথরুমে যাওয়া, কথা বলা ইত্যাদি খুবই কষ্টসাধ্য।তারপরও মনে প্রচন্ড সাহস নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রুমের মধ্যে ই ঔষধ, খাওয়া দাওয়া , ছোটখাট ব্যায়াম শুরু করি।মনকে শক্ত করে ভাবলাম আল্লাহর রহমতে যখন এতটুকু ভালো হয়েছি, সুতরাং বাকি টা ভালো করতেই হবে। সপ্তাহের মধ্যে দেখলাম কিছু টা উন্নতি হচ্ছে। হাসপাতাল থেকে বাসায় এসে দেখি খাওয়া দাওয়ায় সব আমেরিকান ছোয়া, থালা বাসনের টুং টাং শব্দও শুনি না। সব এক রুম থেকে অন্য রুমে ফোনে যোগাযোগ, আমি কথা ও বলতে পারি না। অয়ান টাইমে সব কিছু , খেয়ে ফেলে দিতে হয়। দরজার বাইরে খাওয়া দেওয়ার পরে ফোনে জানিয়ে দিলে আমি নিয়ে খাই। এতে যেন আমি তৃপ্তি পাচ্ছি না। চিনা মাঠি প্লেইট গ্লাস, আলুভর্তা,মাছ, মাংস, ডাল, শাকসব্জি ইত্যাদি ৫/৭ পদের খাওয়া দাওয়া না হলে যেমন মন্টা ভরে না। সপ্তাহ খানিক পর স্ত্রীর সাথে কথা বলে জানলাম, যে ছোট ছেলে CPA পাশ করে গত November থেকে আল্লাহর রহমতে ভালো কোম্পানিতে চাকরি করছেন। তিনি বলেছেন এই Pandemic টাইমে বের হওয়া যাবে না।আমেরিকান রেস্টুরেন্টে থেকে লঞ্চ, ডিনার যার যার চাহিদা অনুযায়ী চলে আসে। কোন চিন্তা নেই । বুঝলাম এ যাত্রায় আমাকে আপোষ করতে হবে। বললাম বাবা তোমারা খাও কিন্তু আমারতো বাঙালি নাড়, আমাকে আমার মতো খেতে দাও। মাইকেল মধুসূদন দত্তের , ভাব সম্প্রসারনের সেই কবিতার লাইন মনে পড়ে গেল , বহু দেশ দেখেছি বহু নদ দলে , কিন্তু এ স্নেহের তৃশ্না মিটে কার জলে। আমার এই তৃশ্না হাডসনের জল কিম্বা ছালমন, টোনা, স্নেপার, ষ্টেইকে ভরবে না। এই দুঃসময়ে মাথার মধ্যে অতীত সৃতি গুলো বেশি ভীড় ভীড় করে। তারপর আমার সংগ্রামের সাথী রহিমকে কল দিলে সে ইচ্ছে মতো সব বাজার করে দিলে প্রায় মাস খানিক পর তৃপ্তিতে খেলাম। এভাবেই করোনা যুদ্ধের সময় আনেক ছোটখাটো বিষয়কেও মোকাবিলা করতে হয়। কিন্তু চেষ্টা করেছি,সব ধরনের ঝামেলা এড়াতে এব্যাপারে পরিবারের সদস্যরা ছিলেন সর্বদা খুব সতর্ক। এব্যাপারে আমার কোন দায়িত্ব নিতে হয়নি। আমার রুটিন ছিল ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা।কিন্ত কোরায়েন্টামের সময়ে প্রযুক্তির এ যুগে ভিডিও কলের মাধ্যমে বিশ্বের সকল দেশ থেকে প্রতিদিন কতজনের সাথে একযোগে যে আলাপ করেছি, তার কোন হিসাব রাখিনি দুঃখিত।এই আলোচনা চলমান , কতদিন যে চলবে তা নিজেও জানিনা। যার খেসারতও দিচ্ছি গলার কন্ঠ এখনো ভালো হচ্ছে না। এরমধ্যে ও আনন্দ, এটাই আমাদের ভালোবাসার প্রকাশ।
এর মধ্যে ফেইসবুক খুললেই একেক ধরনের ভাবের প্রকাশ নিউইয়র্কের আমার কবি বন্ধুরা
কবি শাহীন দিলওয়ার, কবি সৈয়দ মামুনুর রশীদ , কবি সুফিয়ান চৌধুরী সহ বেশ কয়েকজন মনের মাধুরি মিশিয়ে রিদয়ের ভালোবাসা দিয়ে লিখেছেন ইচ্ছে মতো।
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক, মিয়া ভাই, আখতার ভাই, ফখরুল আলম, রানা ফেরদৌস চৌধুরী সহ অনেকে, বর্ত মান কমিটির রুহুল আমিন হাওলাদার , আজিমুর রহমান বোরহান সহ অনেকে ফোনে যোগাযোগ করে সহানুভূতি প্রকাশ করেন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুলখান, আজমল হোসেন কুনু মিয়া, বদরুন খান মিতা
সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল , বর্তমান কমিটির সভাপতি স্নেহাস্পদ মইনুল হক চৌধুরী হেলাল সব সময় ফোনে যোগাযোগ রক্ষা করে ফেইসবুকে আবেগময় স্টেটাস দেন এবং সাধারন সম্পাদক সেফাজ চৌধুরী সহ কমিটির অনেকেই ফোন করেছেন। হবিগঞ্জ এর কাসেম ভাই রব চৌধুরী, মৌলভীবাজার, ছালে চৌধুরী সৌয়দ জুয়েল, শাহান খান সুনামগঞ্জ মারুফ ভাই,আপ্তাব আলী, তোফায়েল চৌধুরী সিলেট সদর থানা এসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক খান লায়েক, সম্পাদক ডি এম রনেল, সহ সদর সমিতির সাবেক ও বর্তমান কমিটির অনেকে ফোনে ফেইসবুকে সকলের কাছে দোয়া পার্থনা করেছেন তা কখনও ভুলার নয়। যা এইসল্প পরিশরে সবার নাম তুলে ধরা সম্ভব নয়, বলে দুঃখিত। কারন আমি সদরেরই সন্তান সবার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, পথচলা। এটা ছিলো তাদের আন্তরিকতা ভালো বাসার বহিঃপ্রকাশ। তা, ছাড়াও বৃহত্তর সিলেটের বিভিন্ন আঞ্চলিক সংগঠন, সহ বাংলাদেশের বিভিন্ন জেলা কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, ঢাকা, রংপুর, বরিশাল সহ প্রত্যেক জেলার ই আমার শুভাকাঙ্ক্ষীরা, যোগাযোগ করে আমার জন্য শুভকামনা কামনা করেন।
রাজনৈতিক দল গুলোর বন্ধুরা ওখুব উদগ্রীব ছিলেন । বিশেষ করে আওয়ামী লীগ নেতা হাজী এনাম, কাজী কয়েছ, মামুন, শাহীন আজমল, শাজাহান চৌধুরী,
বি এন পি নেতা জিল্লুর রহমান জিলু
কাজী আযম , গিয়াসউদ্দিন।
বাম নেতাদের মধ্যে এডভোকেট মুজিবুর রহমান, খোরশেদ আলম, আলিম উদ্দিন , আবু হোসেন বকুল, জাকির হোসেন বাচ্চু, জামান তপন, মোশাররফ খান , তাজুল ইসলাম , গাজী শামসুদ্দিন, হাজী আনোয়ার হোসেন লিটন , শামীম আহমদ,নুরে আলম জিকু,।
প্রবাসী ইলেকট্রনিকস, প্রিন্ট মিডিয়ার TBN. Time TB. প্রবীণ সংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মাহবুব রহমান ঠিকানার প্রধান সম্পাদক সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান,বাংগালী পত্রিকার সম্পাদক কৌশিক আহমদ, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের ও তাহার স্ত্রী মেরী যুবায়দা, প্রথম আলোর আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী , নবযুগের সম্পাদক শাহাব উদ্দীন সাগর, পরিচয় সম্পাদক নজমুল আহসান, বাংলাদেশ পত্রিকার ডঃ ওয়াজেদ খান, নুরুল গনী নজরুল,এবং আমেরিকা বাংলা নিউজের পক্ষথেকে সবার কাছে দোয়ার দরখাস্ত করা হয়।
জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের পক্ষথেকে সুব্রত বিশ্বাস, মিছবাহ আহমদ, সরাফ সরকার
মোঃ ইকবাল হোসেনের সাথে আমার যোগাযোগ ছিল নিয়মিত। এই করোনার ছোবলে হারাতে হয়েছে তার আপন ছোট ভাইকে।
NYPD. তাহের চৌধুরী, মোহাম্মদ রহমান।
নিয়মিত যোগাযোগ করে খবর নেন।
আমার বিশ্ববিদ্যালয়ের একই আদর্শের সতির্থ ছিলাম । কিন্তু এখন আমরা একে অপরকে পরিবারের সদস্যই মনে করি, সেই ভার্জিনিয়া থেকে মোহাম্মদ হাফিজ উদ্দিন ও তার পরিবার প্রতিনিয়ত খোঁজ নিয়ে আমার জন্য দোয়া করেছেন।একইভাবে সেই সত্তর দশকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্র হিসেবে শামসুদ্দিন ছাত্রাবাসে থাকতেন, আমাদের নেতা ম, আ,মুক্তাদিরভাইর সাথে গিয়ে পরিচিত হয়ে তাদের রুমে কতনা রাজনৈতিক আড্ডা দিয়ে ডাল,ভাত খেয়েছি, সেই শাফাখান ভাই , মোসাদ্দেক ভাই দীর্ঘ দিন পরে এসেও আন্তরিকতা ছোয়া একবিন্দুও কমেনি বরং বেড়েছে। ফেইসবুক সহ তার সকল আলোচনায় ই ছিল আমকে ঘিরে। শাফাখান ভাই বোস্টন থেকেও খোঁজ নিতে ভুল করেননি। ছোট ভাই হিসেবে ধন্যবাদ দিয়ে খাঠ করতে চাই না।প্রতিদিন ফেইসবুকে তার লেখা পড়ে নিজেকে শানিত ও সমৃদ্ধ করি। একিভাবে চমৎকার ফেইসবুকে লেখনীর মাধ্যমে আমি মনের অজান্তেই যার ভক্ত হয়ে যাই, এম, এ, বাছিত , লিখেছেন শাহাব উদ্দীন ভাইয়ের সাথে পরিচয় ঘঠেনি। কিন্তু একজন মেধাবী আপোষহীন সংগ্রামী
মানুষ হিসেবে জানি ও সম্মান করি, আমাকে সব সময় সৎসাহ দিতেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এইভাইকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। একইভাবে ওসমানী সৃতি পরিষদের সভাপতি আব্দুল কাদির ভাই, Solim Choudhury সোলেমান চৌধুরী, রায়হান চৌধুরী Shah Alamgir, Sykhul Islam, Zahid Zarif Mahmudur Rahman (Shanur)মিশিগান থেকে মোহাম্মদ লায়েছ উদ্দিন, আবুল কাসেম বুলু , মনোওয়ার হোসেন, নজরুল হক মিন্টু, আজমল আলী সিরাজ,। আমার এলাকার সেও ফেইসবুক যোদ্ধা চোট ভাই, স্নেহের Azad
Ahmed লিখেন, আমার ছাত্র জীবনে যার প্রথম ভালোবাসা, সান্নিধ্যে এসে মদন মোহন কলেজে রাজনীতিতে যুক্ত হই, আমার শ্রদ্ধা ভাজন
বড়ভাই শাহাব উদ্দীন আজ করোনায় আক্রান্ত। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। একি সুরে আমি যাকে তার স্কুল জীবন থেকে চিনি, সিলেটের সম্ভ্রান্ত পরিবারের সন্তান শাহান মজুমদার সুন্দর একটি দোয়া লিখে, প্রানের আকুতি জানিয়ে মহান রবের দরবারে দোয়া করেন , এবং সবার কাছে আমার রোগ মুক্তির জন্য ও দোয়া করতে বলেন। আমাদের এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদের ইমাম সাহেব এবং মসজিদ কমিটির সভাপতি / সম্পাদক সহ সবাই নিয়মিত খবর নিয়ে দোয়া করেন। এবং অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি আমার বন্ধুদের ছেলেরা এখানে কলেজে পড়াশোনার পাশাপাশি কোরানে হাফিজ হয়েছেন, মসজিদ বন্ধ থাকায় বাসায় খতম তারাবিহ পড়ে আজিজের, মোতাহিরের, আবদুল মালিক এবং দেওয়ন শাহেদের স্বপরিবারে দোয়া করে আমাকে কৃতার্থ করেছেন। আমার ভাড়াটে Albert, SaM, Christ, Alexzandia তারাও তাদের বিশ্বাস মতো ⛪ চার্চে , আমার জুইস বন্ধুরা Jon, & Green berg তাদের Synagogue, আধ্যাপক নবেন্দু দত্ত, অধ্যাপক জগদীশ চৌধুরী, সমিরন চৌধুরী, কান্তি দাস, সুভেন রায়, গৌতম দে, আমার প্রয়াত শিক্ষা গুরু প্রনব কুমার সিংহ পুরো পরিবার ঠাকুরের কাছে প্রার্থনা করেন। চলবে…

লেখক: স্বৈরচার বিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা ও সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ।

