আমার দেখা,জানা—পণ্ডীচেরী অরবিন্দ আশ্রম (শেষ পর্ব )

আগে উল্লেখ করেছি,শ্রী অরবিন্দের পারিবারিক,পরিবেশ,মাতৃভাষা শিক্ষার অনুকূল ছিলনা।তিনি নিজ চেষ্টায় মাতৃভাষা শিক্ষা গ্রহণ করেন এবং বাংলা সাহিত্য প্রবেশ করেন।১৮৯৪ সালের প্রথম দিকে বঙ্কিমচন্দ্রে উপর কয়েকটি জ্ঞানগর্ভ প্রবন্ধ লেখেন।কিন্তু বাংলায় অবস্থান কালে তিনি উপলব্ধি করেন চলতি বাংলা চর্চার অভাবে, ভালো লিখতে পারছেন না।তিনি তাঁর মামার সাথে কথা বলে,সু সাহিত্যিক দীনেন্দ্র কুমার রায়কে, বরোদায় নিয়ে আসার ব্যবস্থা করলেন।যাতে তাঁর সাথে বাংলায় কথা বলা অভ্যাস করতে পারেন।দীনেন্দ্র রায় ১৮৯৯–১৯০০ দু বছর কাল বরোদায় ছিলেন।তিনি তাঁর স্মৃতি কথায় লেখেন—” অরবিন্দ কে দেখিবার পূর্বে, তাঁহার যে মূর্তি কল্পনা করিয়া লইয়া ছিলাম তাহা এইরুপ—সাহিত্য সম্পাদক বন্ধুবর সুরেশচন্দ্র সমাজ পতি ন্যায় প্রকান্ড জোয়ান; চোখে চশমা, অধিকন্তু্ু আপাদমস্তক হ্যাটকোটবুটে মন্ডিত; মুখে বাঁকা বাঁকা বুলি চক্ষুতে কট মট চাহনি, মেজাজ ভয়ঙ্কর রুক্ষ! — সুতরাং বলা বাহুল্য, অরবিন্দের সাথে প্রথম সাক্ষাতে বড়ই নিরাশ হইয়াছিলাম।তখন কে ভাবিয়াছিল যে,পায়ে শুঁড় ওয়ালা সেকেলের নাগরা জুতা,পরিধানে আহমাদাবাদের মিলের বিশ্রী পাড়ওয়ালা মোটা খাদি,কাছার আদখানা খোলা,গায়ে অাঁটো মেরজাই,মাথায় লম্বা লম্বা গ্রীবাবিলম্বিত বাবরীকাটা পাতলা চুল,মধ্য চেরা সিঁথি,মুখে অল্প অল্প বসন্তের দাগ,চক্ষুতে,কোমলতাপূর্ন স্বপ্নময় ভাব,শ্যামবর্ণ ক্ষীনদেহধারী।এই যুবক,ইংরাজী,ফরাসী, লাটিন,হিব্রু, গ্রীকের সজীব ফোয়ারা শ্রীমান্ অরবিন্দ ঘোষ!দেওঘরের পাহাড় দেখাইয়া যদি কেহ বলিত, —-‘ঐ হিমালয় ‘তাহা হইলেো বোধহয় ততদূর বিস্মিত ও হতাশ হইতাম না।
” বাল্যকালে মাতৃক্রোড়ে আরোহন করিয়া যিনি ইংল্যান্ড গিয়াছিলেন,এবং যৌবনারম্ভের অনেক পরে স্বদেশ ফিরিয়াছিলেন,বিলাতী সমাজের ব্যসনও বিলাসিতা,চাকচিক্য, বিবিধ সংস্কার এবং বিচিএ মোহ তাহার মনুষ্যত্ব মন্ডিত উদার হৃদয় স্পর্শও করিতে পারে নাই,ইহা বড় আশ্চর্য মনে হইল!”
ঐ লেখায় দীনেন্দ্র কুমার রায় শ্রী অরবিন্দের অসামান্য মনঃসংযোগ শক্তি,অধ্যায়ন পুস্তক পাঠ গভীর মনযোগের এক যথার্থ বর্ণনা দিয়েছেন।অরবিন্দ একটি টেবিলে বসতেন,দুঃসহ মশার কামড় উপেক্ষা করে প্রদীপের আলোয় রাত একটা পর্যন্ত পড়াশুনা করতেন।প্রায় দেখা যেত তিনি ঘন্টার পর ঘন্টা পাঠরত দৃষ্টি বইয়ের উপর যেন কোন যোগী ধ্যাননিমগ্ন বাইরের ঘটনাবলীর প্রতি সম্পুর্ন উদাসীন।
আরেকটি বর্ণনায় উল্লেখ করেছেন, অরবিন্দ সাজ- পোষাকের প্রতি পক্ষপাতী ছিলেন না; বিলাসিতার সহিত তাঁহার পরিচয় ছিল; না ; এমনকি রাজ দরবারে যাইবার সময়ও তাঁহার পরিচ্ছদ পরিত্যাগ করিতে দেখিনাই! তাঁহার শয্যা পরিচ্ছদের ন্যায় নিতান্ত সাধারণ ও আড়ম্বরহীন ছিল।তিনি যে লৌহখট্রায় শয়ন করিতেন,এিশ টাকার মুল্যর কেরানীও সে খট্রায় শয়ন অগৌরবের বিষয় মনে করিত।কোমল স্থুল শয্যায় তিনি অভ্যস্ত ছিলেন না।মাঘ মাসের শীতে তাঁকে কখন লেপ ব্যাবহার করিতে দেখি নাই!’ কম্বলবন্ত খলু ভাগ্যবন্ত’— অল্প মূল্যের সাধারণ কম্বল ব্যবহার করিতেন।

জেলখানায় থাকাকালীন অরবিন্দ নিজকে যোগ সাধনার উপযুক্ত হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেন। একবার আলিপুর জেলে ১০ দিন তিনি উপবাস করেন।পরে তিনি ২০ দিন উপবাস করার স্থির করেন।তাঁর উপবাস সম্পর্কে এক শিষ্য জিজ্ঞেস করেন, সম্পূর্ন আহার ত্যাগ করা কি সম্ভব? উওরে তিনি বলেন — চেট্রিয়ার গৃহে ২৩ দিন উপবাস কোরে এই সমস্যার প্রায় সমাধার করে ফেলেছিলাম।নিয়মিত আট ঘন্টা চলাফেরা করতাম।আমার চিন্তা সাধনা ঠিক মত চলছিলো।২৩ দিনের মাথায় খুব দুর্বল হয়ে পড়ি।আমার ওজন কমে যায় প্রতিকার এর উপায় খুঁজে পাইনি।অন্যান্য ব্যক্তিদের ন্যায় স্বল্পহার দিয়ে উপবাস ভঙ্গ করিনি।আগে যে পরিমান খেতাম তা দিয়ে শুরু করি।আরেকবার বলেন -‘ ঐ প্রকার উপবাস সম্ভব, কারণ তখন মানুষ পার্থিব বস্তুনিচয়ের পরিবর্তে প্রাণের স্তরে শক্তি আহরণ করিতে পারে।’উপবাস কালে তিনি আট ঘন্টা হাঁটা চলা করতেন।এই পদচারণা তিনি বরোদায় শুরু করেন।পরবর্তীতে তাঁর যোগে অঙ্গীভূত হয়। পদচারণা তিনি ঘরের ভিতর করতেন।ফলে যে বাড়ীতে তিনি থাকতেন, বাড়ীর মেঝে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ক্ষয়ে একটি পদরেখা তৈরী হয়ে যেত।

১৯১৯ এ ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যা কান্ডে রাজনীতিক বাতাবরণ ক্ষুদ্ধ,আক্রোশ, অপমান নৈরাশ্য ছিল মানুষ।গান্ধীজীর আগমন বিলম্ব ছিল। তিলক মন্দালয় কারাগার থেকে ভারতে ফিরে, জাতীয়তাবাদী শক্তি গোষ্ঠীকে একএিত করার জন্য চেষ্টা করেন।তিলক তাঁর জাতীয়তাবাদী মুখপাএের সম্পাদনার দায়িত্ব নেয়ার জন্য, শ্রী অরবিন্দের, অনুগামী জোসেফ কে দিয়ে অনুরোধ জানান। ৫ জানুয়ারী ১৯২০ পএ মারফত উওর দেন ” আপনাদের প্রস্তাব লোভনীয় আমি গ্রহণ করতে অপারঘ” প্রত্যাখ্যান এর কারণ হিসাবে উল্লেখ করেন- সরকার তাঁকে স্বাধীন ভাবে কাজ করতে দিবে না।সংঘাত বাঁধলে আবার কারারুদ্ধ। সরকারের অতিথিশালায় বিশ্রাম করে, সময় নষ্ট করার মত সময় তাঁর হাতে নেই। তিনি পন্ডিচেরি এসেছেন স্বাধীনতা ও শান্তির মধ্যে, এক অভীষ্ট লক্ষ্যের সন্ধানে,যেখানে বর্তমান রাজনীতির সাথে সম্পর্ক নেই।তাঁর নিজের পথে দেশের জন্য যা করনীয় তিনি তা কোরে যাচ্ছেন— যতদিন তা সমপূর্ন না হচ্ছে প্রকাশ্য তার পক্ষে কিছু করা সম্ভব নয়।

১৯২০ সালের ১লা আগস্ট লোকমান্য তিলকের মৃত্যু ঘটে।প্রয়াত নেতার উদ্দেশ্য ‘The independent’ পএিতায় শ্রী অরবিন্দ লেখেন ‘এক মহান চিন্তানায়ক,এক দৃঢ় সংকল্প, ব্যক্তিত্ব, নিজ কর্মক্ষেত্রে স্বার্থক নেতা আমাদের মাঝে নেই — জাতীয়তাবাদী নেতারা চাইলেন শ্রী অরবিন্দ এসে নেতৃত্বের হাল ধরুক।এ উদ্দেশ্য বিশিষ্ট কংগ্রেসী অরবিন্দের পূর্ব পরিচিত ডাক্তার বি এস মুঞ্জে কে পন্ডিচেরি পাঠানো হয়। ডাক্তার তাঁকে অনুরোধ করেন।কিন্তু তিনি রাজী হন নাই।কারণ হিসাবে তিনি উল্লেখ করেন–” প্রধান কারণ হচ্ছে আমি মুখ্যত আর রাজনীতিবিদ নই।আমি এখন অন্যবিধ এক কর্মে প্রবৃও হয়েছি,যার ভিওি আধ্যাত্মিক। আধ্যাত্মিক, সামাজিক,সংস্কৃতিক ও অর্থনৈতিক পুনর্গঠন, আমি বৈপ্লবিক পর্যায় শুরু করেছি।আমি এ কাজে পরীক্ষাগারে পর্যবেক্ষণ ও সকল শক্তি প্রয়োগ করে নিজেকে ব্যাপৃত রেখেছি।

১৯২০ থেকে ১৯২৬ তিনি তাঁর মা মীরাকে নিয়ে পন্ডিচেরী আশ্রমের সুচনা করেন। কে এই মীরা?
মীরা,১৮৭৮ এর ২১ শে ফেব্রয়ারি প্যারিসে মা ম্যাথিলদে ইসমালুন এর গর্ভে জন্ম গ্রহন করেন। মা ম্যাথিলদে ইসমালুন কায়রোর। বাবা মরিস আলফাসা তুর্কী। পিতা, মাতা উভয়ে অভিজাত বংশের।মীরার বাল্যকাল প্যারিসে কাটে।পাঁচ বছর বয়সে তিনি উপলব্ধি করেন,স্বাভাবিক জীবন যাপনের জন্য তাঁর জন্ম হয়নি।এক মহৎ ব্রত পালনের জন্য তাঁর জন্ম। বস্তুুত বাল্যকাল থেকে তিনি যোগ অনুশীলন করেন। ১৯ বছর বয়সে প্রসিদ্ধ শিল্পী গ্যুস্তাভ মেরোর ছাএ হেনরী মরিস এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।বিখ্যাত সব শিল্পীদের সাহচর্যে সৃজনশীল মনোরম পরিবেশে তাঁর জীবন কাটে।এ সময় তিনি প্রচুর পড়াশোনা করেন।একই সময় তাঁকে ঘিরে এক আধ্যাত্ম– অনুসন্ধানী গোষ্ঠী প্যারিসে মিলিত হতো–তাঁদের সঙ্ঘের নাম ছিলো ‘আইডিয়া ‘।
১৯০৮ সালে হেনরি মরিস এর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে।১৯১০ সালে পল রিশার্ড এর সাথে তাঁর আবার বিবাহ হয়।রিশার্ড ছিলেন প্রখর বুদ্ধিজীবি,প্রাশ্চাত্য, প্রাচ্য আধ্যত্মবাদে উৎসাহী পুরুষ। তিনি ভারত ভ্রমণকালে অরবিন্দের কথা জানতে পারেন। ১৯১৪ সালে রিশার্ড পন্ডিচেরী থেকে ফরাসী পার্লামেন্ট এর সদস্য পদের প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।তাঁর অন্যতম উদ্দেশ্য ছিল অরবিন্দের সাথে সাক্ষাৎ। মীরার জন্য এ সাক্ষাৎ ছিল অপরিহার্য । ১৯১৪ সালের ৬ মার্চ জাপানী জাহাজে চরে তাঁরা পন্ডিচেরি পৌঁছান ২৯ মার্চ।সকালে পৌঁছে বিকালে তাঁরা সাক্ষাৎ করতে যান অরবিন্দের সাথে।অরবিন্দ তাঁদের অভ্যর্থনা করার জন্য সিড়ির মুখে দাঁড়িয়ে ছিলেন।অরবিন্দ কে দেখা মাএ মিরার মনে হয়েছিলো, এতো দিন যাবত তিনি যাকে খুঁজছেন, ইনি তিনি।পরের দিন তিনি, তাঁর, ডায়রিতে লিখেছিলেন— গতকাল আমরা যার দর্শন করলাম তিনি এই ধরাধামে আবির্ভূত ;তাঁর উপস্থিতির নিশ্চিত প্রমাণ -একদিন অন্ধকার কেটে যাবে – আসবে আলোক প্রবাহ।হে প্রভু তোমার রাজত্ব প্রতিষ্ঠিত হবে এই পৃথিবীতে। অনেক বছর পর, শ্রী অরবিন্দের অনুজ বারীন অরবিন্দ কে জিজ্ঞেস করেছিলো, মাকে প্রথম দেখায় তার কি অনুভূতি হয়েছিলো? শ্রী অরবিন্দ কিছু সময় চুপ করে থেকে বলেছিলো ” তাঁকে দেখে আমার সর্ব প্রথম প্রত্যয় হল, যে পরিপূর্ণ সমর্পন দেহের প্রত্যন্ত কোষ সমূহ পর্যন্ত এই মানব দেহেই সম্ভব। যখন মা এসে আমাকে নমস্কার করলেন,বুঝতে পারলাম ইনি সেই মূর্তিমতী পূর্ন আত্ম সমর্পণ। ”

১৯১৬ সালে রিশারকে এক কাজের দায়িত্ব নিয়ে জাপান যেতে হয়।মিরা তাঁর সঙ্গে যান।চার বছর কাল তাঁরা জাপানে অবস্থান করেন।উল্লেখ্য ১৯১৯ সালে রবীন্দ্রনাথ যখন জাপান ভ্রমণ করেন তখন তাঁর সাথে সাক্ষাৎ ঘটে মীরা মায়ের।রবীন্দ্রনাথ তাঁর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তাঁকে ভারতে গিয়ে শান্তি নিকেতন এর দায়িত্ব ভার গ্রহণের অনুরোধ জানায়।মা প্রস্তাব গ্রহণ করেনি।তিনি জানতেন তাঁর কর্মভূমি হবে ভারত। কিন্ত সেই কর্মস্থল শান্তিনিকেতন নয়।

১৯২০ এর ২৪ এপ্রিল শ্রীমা দ্বিতীয়বার পন্ডিচেরি আসেন।সঙ্গে স্বামী পল রিশারও মায়ের সঙ্গে আসেন।ফ্রান্সের এক খ্যাতিমান ইংরেজ মহিলা, ডরোথি হজসন মায়ের সঙ্গে জাপানে ছিলেন, তিনিও তাঁদের সাথে পন্ডিচেরি এসেছিলেন।শ্রী অরবিন্দ তাঁর নাম দিয়েছিলেন, বাসব দওা, সংক্ষেপে দওা।
প্রতিদিন রিশা ও মীরা বিকাল বা সন্ধ্যায় অরবিন্দের সাথে সাক্ষাৎ করতেন।যোগ সাধনায় ব্রত হতেন।পল বেশীদিন সাধনার বেগ সয্য করতে না পেরে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।কিন্ত শ্রী অরবিন্দের প্রতি তাঁর ভক্তি শ্রদ্ধা চিরস্থায়ী হয়ে রইলো।পল পন্ডিচেরি ত্যাগের পর, মীরা(মা) দওা থেকে গেলেন।পল রিশার যে বাড়ীতে ছিলেন,বাড়ীটি অনেক পুরাতন ছিল।একদিন ঝড়ে বাড়ীটি বিধ্বস্ত হয়ে গেলো।শ্রী অরবিন্দ সিদ্ধান্ত নিলেন মাকে ঐ বাড়ীতে রাখা যাবে না।তাঁকে আমাদের এখানে নিয়ে এসো।সেই থেকে মীরা স্থায়ী ভাবে থেকে গেলেন মা হয়ে। শ্রী অরবিন্দ গুরু, আশ্রম শব্দ পছন্দ করতেন না।তাঁর নব্য সৃজন – কর্মে এই সব প্রাচীন সংস্কারের স্থান ছিলো না।মা এসে তাঁর নিজ ব্যবহার দিয়ে গুরু -শিষ্যের অর্থ কি তা বোঝালেন।তিনি অপরকে যা উপদেশ দিতেন নিজে তা কোরে দেখাতেন।মা কখনো শ্রী অরবিন্দের সমান অবস্থানে বসতেন না,বসতেন মাটিতে।গুরুর প্রতি কি ভাবে শ্রদ্ধা দেখাতে হয় তিনি সকল শিষ্য কে শেখালেন।শ্রী অরবিন্দ একবার দুঃখ করে বরেছিলেন– আমি যতটা সম্ভব নেমে আসতে চেয়েছি,তোমরা আমার কাছে উঠে আসতে ব্যর্থ হয়েছো।
১৯৩৫ সালে শ্রী অরবিন্দ তাঁর অনবদ্য কবিতায় “A God’s Labour ” কবিতায় তিনি যে অভূতপূর্ব, তুলনাবিহীন তপস্যা মানবজাতির জন্য করেছিলেন তার কিছু ইঙ্গিত দিয়েছেন-_

স্বর্গের রেণু আনিবে যে জন হেথা,

ধরার ধুলায় আসিতে হবে যে নেমে,

ধরনীর ভার বহিবে যে জন,

পথ পার হবে বন্ধুর দুর্গম।

আমি খুঁড়ে চলি গভীর হইতে গভীরে

কদর্মময় বিভীষিকা যেথা ঘেরা

সোনালী নদীর সঙ্গীত যেথা রাজে

মৃত্যুবিহীন অগ্নির আঙ্গিনায়।

শুনিলাম এক বাণী,

যাও তুমি যেথা সর্বজনের আগে

গভীর হইতে গভীরে নামিতে হবে

অবশেষে পাবে কঠিন ভিওিভূমি,

অর্গলহীন দরজা খুলিয়া যাবে।

মিথ্যা যেথা ভিওির বেদীমূলে,

ধূসর প্রহরী অর্ধমানব সেথা

ড্রাগনের পাখা প্রসারিত যেথা রয়—-

যোগ- নিদ্রায় নিদ্রিত ভগবান।

মূক পৃথ্বীর ভীরু হৃদয় মাঝে

শুনিয়াছি আমি অন্ধকারের ধ্বনি–

শুনিয়াছি তার মর্মের ক্রন্দন

নরকের মাঝে উঠিতেছে রণরণি।

আরো কিছু গেলে নবজীবনের দরজায় আছে লেখা

রুপালী আলোক কারুকাজ- চর্চিত;

দ্যুতিময় ছাদ,প্রস্তর গৃহতল,

আলোকময় বরণীয় নব- পৃথ্বী।

স্বপ্ন আমার রুপালী বাতাসে

সোনা আর নীলে মোড়া—

পৃথিবীর বুকে প্রবাহিত নিশ্চিত

তোমার সত্য জীবন্ত উজ্জ্বল।

 

ফেরদৌসি কাজী লিনু হক ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.