২১ জুন সূর্য গ্রহণ। সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরলরেখায় আসবে, দেখতে মনে হবে অগ্নিচক্রের বা আগুনের রিংয়ের (ring of fire) মত। কয়েক মিনিট ধরে চাঁদ সূর্যকে অতিক্রম করতে থাকবে, একদম মধ্য বরাবর এসে তৈরি হবে রিং। চাঁদের চারপাশের কিনারা দিয়ে সূর্যের আলো আসবে মধ্যে থাকবে অন্ধকার, তাই দেখলে মনে হবে সার্কাসের মত কেউ বুঝি রিংয়ের আগুন ধরিয়ে দিয়েছে। সর্বোচ্চ মুহূর্তের স্থায়িত্ব ১ সেকেন্ড। আফ্রিকা, মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে পরিষ্কারভাবে দেখা যাবে।
এছাড়াও timeanddate.com এই ওয়েবসাইট থেকে সরাসরি বিশ্বের যেকোন দেশ থেকে দেখা যাবে। মহাকাশ নিয়ে আগ্রহী ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি হবে উৎসবের মত। এই উপলক্ষে বাংলাদেশে “বিজ্ঞান আন্দোলন মঞ্চ” থেকে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। তথ্যসূত্র: independent uk
রাকিবুল ইসলাম, প্যারিস থেকে /শুদ্ধস্বর

