সিরাজগঞ্জে দুই ট্রাকের ধাক্কায় নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইটবোঝাই একটি ট্রাকের পেছনে বালুবোঝাই আরেক ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে কায়সার (২০) ও একই গ্রামের ইউনুছ আলীর ছেলে ছানোয়ার হোসেন (১৯)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী জানান, সকাল ১০টার দিকে উপজেলার পাঁচলিয়া এলাকায় চলন্ত ইটবোঝাই একটি ট্রাকের পেছনে বালুবাহী আরেকটি ট্রাক ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ইটবোঝাই ট্রাকের দুই শ্রমিকের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.