লক্ষীপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত

লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার কোনো উপসর্গ ধরা পড়েনি। তিনি এখন সুস্থ আছেন।

লক্ষীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গতকাল বুধবার সকালে নয়নের নমুনা নেওয়া হয়। আজ সেটি পজিটিভ শনাক্ত হয়েছে।’

জেলা স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, জেলায় আরও ৪৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৩৮ জনে। করোনায় মারা গেছেন ১৪ জন। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল জানান, লক্ষীপুরে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন নয়ন। করোনা পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে তিনি তার এলাকার গরীব-দুস্থদের সেবা করে আসছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.