পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছেঃআধানম ঘেব্রিয়েসুস

নোভেল করোনা ভাইরাস নামক মহামারি আগেই বিশ্বজুড়ে জাল বিছিয়েছে। এবার পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে। ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে COVID-19 সংক্রমণ। রবিবার একদিনে বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার পর এমনই উদ্বেগের কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস ।

WHO-এর ডিরেক্টর-জেনারেল সোমবার এক সাংবাদিক বৈঠকে বলেন, দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। গত দশদিনের মধ্যে ৯ দিনই ১ লক্ষের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। এবং এর বেশিরভাগটাই আসছে ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে। যা আরও বিপজ্জনক। কারণ, তথাকথিত এই অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলিতে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা তথৈবচ। বর্ণবৈষম্য নিয়ে আমেরিকা-সহ বিশ্বজুড়ে যে বিক্ষোভ হচ্ছে, তাতে সমস্যা আরও বাড়ছে বলেই মনে করছেন ঘেব্রিয়েসুস। তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্ণবৈষম্যের বিরুদ্ধে এই লড়াইকে সমর্থন করে। আমরা সমানাধিকারে বিশ্বাসী। তবে একই সঙ্গে বলব, যারা বিক্ষোভ করছেন তাঁরা নিজেদের সুরক্ষার কথা খেয়াল রাখুন। অন্যদের থেকে অন্তত ১ মিটার দূরত্ব বজায় রাখুন। বারবার হাত ধুয়ে ফেলুন। মাস্ক বা ফেসকভার ব্যবহার করুন।’

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.