করোনায় মারা গেলেন যুগ্ম সচিব

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালক ও সরকারের যুগ্ম সচিব জাফর আহম্মদ খান। শনিবার (২০ জুন) রাত আটটার দিকে ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারের নবম ব্যাচের এই কর্মকর্তা বিবিএসের কম্পিউটার শাখার পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম জানান, প্রয়াত জাফর আহম্মদ খান প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আইসিইউর প্রয়োজন পড়লে তাঁকে সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বাড়ি বরিশালে। সেখানেই তাঁকে দাফন করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.