মে দিবসের আহবান – বৈষম্যের সমাজ ভাঙ্গো, শোষণ মুক্তির লড়াই শক্তিশালী করো

মে দিবসের আহবান – বৈষম্যের সমাজ ভাঙ্গো, শোষণ মুক্তির লড়াই শক্তিশালী করো।
আজ থেকে ১৩৩ বছর পূর্বে ১৮৮৬ সালের ১ মে থেকে গোটা আমেরিকা ব্যাপী শ্রমিকেরা ৮ ঘন্টা কাজ(বিশ্রাম, বিনোদন), ন্যায মজুরি ও পুঁজিবাদি শোষন থেকে মুক্তির তীব্র আকাংখা নিয়ে শ্রমিক ধর্মঘট শুরু করে।দুই বছরের প্রস্ততি নিয়ে শ্রমিকেরা ন্যাশনাল লেবার ইউনিয়নের নেতৃত্বে এই ধর্মঘটে শ্রমিক আন্দোলনের কেন্দ্র হয়ে উঠেছিল শিকাগো শহর।ধর্মঘট চলাকালে শিকাগো শহরের হে মার্কেটে অবস্থিত ম্যাক-কর্মিকারিপার কারখানায় ধর্মঘটি শ্রমিকের উপর সরকারি পুলিশ বাহিনী নৃশংস হামলা পরিচালনা করে।হামলা ও সংঘর্ষে ৭ জন পুলিশ এবং ৪ জন শ্রমিক মারা যায়।পরবর্তীতে পুলিশ সার্জেন্ট হত্যার মিথ্যা অভিযোগ দায়ের করে আন্দোলনে নেতৃত্বকারি আমেরিকার শ্রমিক নেতা পার্সনস, স্পাইজ, ফিসার, এংগলসহ ৫ জনকে ফাঁসি দিয়ে হত্যা করে।শিকাগো শহরের শ্রমিকদের সাহসী আন্দোলন ও নেতাদের-শ্রমিকদের বিরোচিত আত্মদান গোটা দুনিয়াব্যাপী শ্রমিকদের মধ্যে ব্যাপক আন্দোলনের ঢেউ তৈরি করে।এই প্রেক্ষাপটে সারা পৃথিবীর শ্রমিকদের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তোলার আহ্বান নিয়ে ১৮৮৯ সালে প্যারিস শহরে মহামতি ফ্রেডরিক এ্যাংগেলস এর নেতৃত্বে কমিউনিস্ট দ্বিতীয় আর্ন্তজাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলন থেকে সর্বসম্মতভাবে প্রস্তাব গৃহীত হয় ১ মে ৮ ঘন্টা কাজ(বিশ্রাম, বিনোদন), ন্যায মজুরি ও পুঁজিবাদি শোষন থেকে মুক্তির দাবি নিয়ে আর্ন্তজাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে সমগ্র বিশ্বের শ্রমিকেরা পালন করবে।১৮৯০ সালের ১ মে থেকে আজ পর্যন্ত সমগ্র পৃথিবীর শ্রমিকরা এই মহান শ্রমিক দিবস পালন করে আসছে।
২০২০ সালের মে দিবস আমরা যখন পালন করছি তখন সমগ্র পৃথিবীর ৭০০ কোটি মানুষ কভিড-১৯ নামক করোনা ভাইরাস মহামারিতে বিপর্যস্ত।গোটা পৃথিবী অবরুদ্ধ, জনজীবন অচল।৩০ এপ্রিল পর্যন্ত সারা দুনিয়ায় ৩২ লাখের উপরে মানুষ আক্রান্ত এবং ২ লাখ ২৮ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আইএলও প্রতিবেদন অনুয়ায়ি পৃথিবীর ২০০ কোটি ভাসমান শ্রমিক (যারা দিন এনে দিন খায়)এখন একবেলা খাবার সংস্থান করতে পারছে না। চাকুরি হারাচ্ছে কোটি কোটি মানুষ।১ থেকে ৪ কোটি মানুষ দুর্ভিক্ষের কারনে মারা যেতে পারে বলে ধারনা করছে আর্ন্তজাতিক সংস্থাসমুহ।করোনা গোটা দুনিয়ার আসল সভ্যতা উন্মোচিত করেছে। কি উন্নত বিশ্ব, কি অনুন্নত বিশ্ব সবখানেই সাধারন মানুষ যে কত অসহায় তা ফুটে উঠেছে।পুঁজিবাদি ব্যবস্থা বেশীরভাগ দেশ যে পরিবেশ, জনস্বাস্থ্য, জনশিক্ষা, গবেষনা ও জনস্বার্থকে সবচেয়ে অবহেলা করেছে,তার মাসুল দিতে হচ্ছে এখন শ্রমজীবীসহ সাধারন মানুষকে।
বাংলাদেশও এই মহামরিতে বিপর্যস্ত।দেশের প্রায় ১২ কোটি মানুষ খাদ্যসহ স্বাস্থ্য নিরাপত্তা ঝুকিতে নিপতিত।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য প্রতি ১০ হাজার মানুষের জন্য চিকিৎসক, নার্সসহ ২৩ জন স্বাস্থ্য কর্মীর একটা দল থাকা দরকার।কিন্ত বাংলাদেশে আছে মাত্র ৩.৩ জন স্বাস্থ্য কর্মী।দেশে প্রায় ৮ লাখ স্বাস্থ্য কর্মীর ঘাটতি আছে।ফলে সহজেই অনুমেয় আমরা করোনা ভাইরাস মোকাবিলায় কোন জায়গায় দাড়িয়ে আছি।করোনা দেশের ও প্রবাসী শ্রমজীবী মানুষের উপর সবচেয়ে বেশী আঘাত নামিয়ে এনেছে। আমাদের দেশের অর্থনীতির তিনটি স্তম্ভ্য হচ্ছে কৃষি, শিল্প ও রেমিটেন্স।।এই খাতে নিযুক্ত শ্রমিকেরা দেশে এবং প্রবাসে এমনিতেই প্রায় অমানেবতর জীবন-যাপন করছে।এর উপর “মরার উপর খাড়ার ঘা” হিসেবে করোনা ভাইরাস সবাইকে কর্মহীন করে ফেলেছে।দেশে মোট শ্রমশক্তি ৬ কোটি ৬০ লাখ, এর মধ্য শতকরা ৮৫ ভাগ অপ্রাতিষ্ঠানিক খাতে(দিন এনে দিন খায়) নিয়োজিত শ্রমিক।যারা প্রায়ই সবাই এখন বেকার বা কর্মহীন হয়ে পড়েছে।তাদের অনেকে এখন ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নামছে।আমদাদের শ্রমিকের অবস্থা এখন “ঘরে থাকলে না খেয়ে মরা, বাইরে বেরুলে করোনায় মরা”। প্রবাসী শ্রমিকদের অবস্থাও অনেকটা একই রকম।সারা বিশ্বে প্রবাসী শ্রমিক সংখ্যা প্রায় ১ কোটি ২৫ লাখ,যারা গত বছর প্রায় ১৫.৫ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে কর্মহীন ও ভিসা জটিলতায় তাদের জীবনেও নেমে এসেছে মহাদুর্যোগ।তারা দেশে টাকা পাঠানো দুরের কথা ঐ দেশে কতদিন থাকতে পারবে তার কোন নিশ্চয়তা নেই।
পুজিবাদী শোষণের ফল হিসেবে সারা বিশ্বের মানুষ দেখছে একদিকে সম্পদের পাহাড় অন্যদিকে বঞ্চনার অতলস্পর্শী সমুদ্র। ৮ ঘন্টা কাজের দাবির অন্তরালে ছিল ন্যায্য মজুরির আকুতি। জীবন বাঁচাতে ঘন্টার পর ঘন্টা শুধু ক্লান্তিকর খাটুনি নয়, শ্রমিকরা চেয়েছিল বিশ্রামের অধিকার। মে দিবসের সংগ্রাম তাই শুধুমাত্র ৮ ঘন্টা কর্মদিবসের আন্দোলন ছিল না তা ছিল জীবন বিকাশের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ। সে আন্দোলন এখনও চলছে। এ আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যাওয়া আমাদের সবার দায়িত্ব।তাই আসুন সারা বিশ্বের শোষিত-বন্চিত-নির্যাতিত মানুষ সাম্যের চেতনায় শোষন-বৈষম্যমুক্ত একটি মানবিক বিশ্ব ও সমাজ নির্মাণে আমরা ঐক্যবদ্ধ হই।
করোনা দুর্যোগের প্রেক্ষিতে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর পক্ষ থেকে বাংলাদেশের শ্রমিক শ্রেনীকে রক্ষায় নিম্নলিখিত দাবি-নামা উপাস্থাপন করছি।
১.শ্রমিকের কাজ, ন্যায্য মজুরী, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কর।
২.সাধারণ ছুটির সময় শ্রমিক ছাঁটাই, লে অফ চলবে না। করোনার কারনে সাধারণ ছুটিতে শ্রমিকদের বেতন কাটা চলবে না।
৩.করোনা দুর্যোগে শ্রম আইনের ১২ ও ১৬ ধারার প্রয়োগ বন্ধ কর। শ্রমিক ছাঁটাই ও কারখানা লে অফ চলবে না।
৪.শ্রমিকদের করোনা সুরক্ষা, পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত কর। করোনা প্রতিরোধে শারিরীক দুরত্ব নিশ্চিতে সকল কারখানা/অফিসে স্বাস্থ্য বিধি বা WHO প্রটোকল মেনে চলা বাধ্যতামূলক ও শিফটিং পদ্ধতি চালু কর।
৫.করোনা আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব মালিক এবং সরকারকে নিতে হবে।
৬.করোনা আক্রান্ত শ্রমিকদের মৃত্যুতে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।
৭.পরিবহণ, নির্মাণ, দোকান কর্মচারি, হোটেল-রেস্টুরেন্ট, রিক্সা-ব্যাটারি/মটর রিক্সা-ইজিবাইক , সেলুন,হকার, তাঁত, পাদুকা,মটর মেকানিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মহীন শ্রমিকদের খাদ্য নিশ্চয়তায় আর্মি-পুলিশের মত রেশনের ব্যবস্থা কর।
৮.পাটকল, চিনিকলসহ রাষ্ট্রীয় কলকারখানার শ্রমিকসহ সকল শ্রমিকের বকেয়া মজুরি ও বোনাস নিশ্চিত কর।
৯.সাময়িক ত্রান নয় কার্ড তৈরী করে নিয়মিত সামরিক বাহিনী রেটে সকল শ্রমিকের রেশনের ব্যবস্থা চাই।
৯.করোনার সুযোগে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার হরন করা চলবে না।আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ এর পুর্ণ বাস্তবায়ন চাই।
১০.প্রবাসী শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় কার্যকর জাতীয় ও আর্ন্তজাতিক উদ্যােগ গ্রহন কর।
১১.শ্রমিক শ্রেণী এক হও! শোষণ নির্যাতন রুখে দাড়াও !
শোষণমুক্ত সমাজ গড়তে মে দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হও !
খালেকুজ্জামান লিপন
সাংগঠনিক সম্পাদক
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট
কেন্দ্রীয় কমিটি
৩০ এপ্রিল ২০২০
ঢাকা॥বাংলাদেশ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.