মুখ খুললেন শিল্পা শেঠি

মুখ খুললেন শিল্পা শেঠি

বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা শিল্পা শেঠি। নব্বইয়ের দশকের এই নায়িকা ও রাজ কুন্দ্রার ঘরে গেল ১৫ ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় সন্তান এসেছে।

মেয়ের নাম শিল্পা রেখেছেন সমিশা রাজ কুন্দ্রা, সমিশা শব্দের অর্থ লক্ষ্মী। সারোগেসির মাধ্যমে দ্বিতীয় সন্তান জন্ম দিয়েছেন তিনি। কিন্তু সারোগেসি কেন?
বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন শিল্পা। যতবারই তিনি গর্ভবতী হচ্ছিলেন, নিজে থেকে গর্ভপাত হয়ে যাচ্ছিল।
বিষয়টি নিয়ে ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হন তিনি। শিল্পা বলেন, ভিয়ানের ভাই বা বোন আনার কথা দীর্ঘদিন ধরে ভাবছিলাম। আমি নিজে বোন শমিতা শেঠির সঙ্গে বেড়ে উঠেছি, ছোটবেলার সঙ্গী থাকার মূল্য জানি।

অথচ কয়েকবার গর্ভপাত হয় আমার। একটা সময় মানসিকভাবেও কিছুটা ভেঙে পড়েছিলাম। এরপর শেষমেষ দত্তক নেয়ার কথা ভাবি, কাগজপত্রও তৈরি শুরু হয়। কিন্তু যে সংস্থা থেকে দত্তক নেয়ার কথা ছিল সেটি বন্ধ হয়ে যায়। ৪ বছর ধরে অপেক্ষার পর বিরক্ত হয়ে সারোগেসির পথে হাঁটি আমরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.