মানবতার বাজারে শিশুদের ২০২ টাকা

আমাদের খুবই প্রিয় একজন মানুষের কাছে গিয়েছি কিছু টাকা দেবেন বলে। বাসার নিচে নামার পর তার হাতে দেখলাম একটা খামের সাথে খুচরা ২০২ টাকা। তিনি খামটা দিয়ে বললেন- এটা আমার কন্ট্রিবিউশান। আর ২০২ টাকা? তিনি হেসে বললেন ২০০ টাকা আমার বড় মেয়ে দিয়েছে, স্কুলে পড়ে,টিফিনের টাকা থেকে দিয়েছে। ২ টাকা দিয়েছে ৫ বছরের ছোট মেয়ে, চকলেটের টাকা থেকে।
পিতা ও তার ছোট্ট দুই শিশুর এই দানের প্রতি কুর্নিশ জানাই। মানুষের প্রতি মানুষের এই শর্তহীন ভালবাসাই তো আমাদের সাহসী করে,ভরসা দেয়।
মানবতার বাজারে শিশুখাদ্য কর্নার চালু করার জন্য আমাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন কিছু মানুষ। আপনাদের কাছেও আমরা সহযোগিতা চাই। পরামর্শ চাই শিশু কর্নারে কাদের জন্য খাবার রাখা যায়,কি খাবার রাখা যায়।
জয় আমাদের হবেই

ডাঃ মনীষা চক্রবর্তীর ফেসবুক থেকে সংগৃহীত ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.