মাদক ব্যবসায় বাধা দেয়ায় কুপিয়ে হত্যা

মাদক ব্যবসায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জের ধরে কুমিল্লায় আলমগীর হোসেন নামে এক ট্রাক্টরচালককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা।

গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত রুবেল নামে একজনকে রাতেই গ্রেপ্তার পুলিশ। নিহত আলমগীর হোসেন ওই গ্রামের আইয়ূব আলীর ছেলে এবং গ্রেপ্তারকৃত রুবেল সদর দক্ষিণ উপজেলার মোড়াপাড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারত সীমান্তবর্তী মথুরাপুর গ্রামের বাসিন্দা ট্রাক্টর চালক আলমগীর হোসেন তার বাড়ির সামনে দিয়ে মাদক পাচারে বিভিন্ন সময় বাধা প্রদান করত।এতে স্থানীয় মাদক ব্যবসায়ীরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। মঙ্গলবার সন্ধ্যায় আলমগীরের বাড়ির সামনে মাদক ব্যবসায়ীরা আসলে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা তাকে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জের ধরে আলমগীরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকায় রুবেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.