হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্স ভেঙে দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

কোভিড-১৯ মোকাবেলায় হোয়াইট হাউস গঠিত টাস্কফোর্স বাতিল করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সিদ্ধান্ত কয়েক সপ্তাহের মধ্যেই কার্যকর হতে পারে বলে জানিয়েছেন তার সহযোগী মাইক পেন্স। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার অ্যারিজোনায় একটি মাস্ক কারখানা পরিদর্শন শেষে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, করোনা প্রতিরোধে মাইক পেন্স ও টাস্কফোর্স চমৎকার কাজ করেছে। কিন্তু এখন আমরা কিছুটা ভিন্ন চিন্তা করছি।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন রোজ প্রায় ২০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে এবং সহস্রাধিক মানুষের মৃত্যু হচ্ছে করোনাভাইরাসে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ৭০ হাজারের বেশি মানুষের।

করোনা প্রতিরোধে কাজ করছে হোয়াইট হাউস গঠিত টাস্কফোর্স। এটি বাতিল করতে যাচ্ছে ট্রাম্পের সরকার। মঙ্গলবার আরিজোনার ফিনিক্স সফর করেন ট্রাম্প।

এসময় তিনি বলেন, মাইক পেন্স ও টাস্ক ফোর্স অনেক ভালো কাজ করেছে। কিন্তু আমরা এখন একটু ভিন্নভাবে কিছু করতে চাইছি, এই ভিন্ন কিছু হলো নিরাপত্তা ও চালু করা। আর এই কাজের জন্য আরেকটি গ্রুপ গঠন করা হতে পারে।

কারখানা পরিদর্শনের সময় মাস্ক না পরা মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল টাস্কফোর্সের কাজ শেষ হয়ে গেছে কিনা? জবাবে তিনি বলেন, না, এখনও হয়নি। যখন মহমারি চলে গেলে কাজ শেষ হবে।

করোনাভাইরাস মোকাবেলার উদ্যোগে বিশেষজ্ঞ ডা. ডেবোরাহ বার্কস ও ডা. অ্যান্থনি ফাউসি যুক্ত থাকবেন কিনা প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা থাকবেন এবং অপর বিশেষজ্ঞ ও ডাক্তাররাও মাঠে থাকবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.